মোঃ কামাল সিকদার
ঝালকাঠি জেলা প্রতিনিধি
শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান এবং এডভোকেট এম.এ. জলিল।
ঝালকাঠি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মাহাবুবুর রহমান। সম্মেলনে আরও বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ কামরুল ইসলাম দুলাল, কাঠালিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মোস্তাফিকুর রহমান সেন্টু, নলছিটি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জলিল গাজী, ঝালকাঠি পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার হোসেন তালুকদারসহ জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দলের সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা। সম্মেলনে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।